Breaking News
Home / ছিলট / সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেটের আত্মপ্রকাশ

সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেটের আত্মপ্রকাশ

আহ্বায়ক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সদস্য সচিব এডভোকেট  আব্দুল মুকিত অপি

সিলেটে সাহিত্য ও সংস্কৃতির বিকাশ, দেশীয় ঐতিহ্য সংরক্ষণ এবং সাংস্কৃতিক কর্মীদের মধ্যে ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে সাংস্কৃতিক ঐক্য পরিষদ,  সিলেট। সম্প্রতি নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনটির আহ্বায়ক কমিটি গঠন করা হয়
কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ এর সাবেক সাধারণ সম্পাদক,কবি ও গবেষক অধ্যাপক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী এবং সদস্য সচিব করা হয়েছে সিলেট জজকোর্টের এডিশনাল পিপি, কবি এডভোকেট আব্দুল মুকিত অপিকে।

নবগঠিত কমিটির সদস্যরা হলেন- কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরু, কবি ও সংগঠক সাজন আহমদ সাজু, কবি জগলুল হক, লেখক বাপ্পু দত্ত, কবি মাজহারুল ইসলাম মেনন, সংস্কৃতিকর্মী নাহিদ আহমদ, জুবায়ের আহমদ,কবি শফিকুল ইসলাম সোহাগ, প্রকাশক জসিম উদ্দিন, সংস্কৃতিকর্মী আল আমিন, তোফাজ্জল হক সুমন, লেখক ও সাংবাদিক আব্দুল আউয়াল মিসবাহ, কবি কাওসার আরা বিথী, কবি  মুন্নী আক্তার, কবি সুফিয় জমির ডেইজী, কবি রিপন মিয়া, কবি সালমা আলী, কবি শাহজাহান মিয়া, কবি সুয়েজ আহমদ, সংগীত শিল্পী কয়েস আহমদ, কবি সাজ্জাদ আহমদ সাজু, কবি সুফি আকবর ও সংস্কৃতিকর্মী এনামুল হক এনাম,নাট্য অভিনেতা কামাল আহমদ।

সভায় বক্তারা বলেন, সিলেটের সাহিত্য সংস্কৃতির দীর্ঘ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং দেশীয় সংস্কৃতির বিকাশে সম্মিলিত উদ্যোগ গ্রহণের এখনই উপযুক্ত সময়। লেখক, কবি, গীতিকার, সংগীত শিল্পী, নৃত্যশিল্পী, অভিনয় শিল্পী ও বাচিকশিল্পীদের সমন্বয়ে গঠিত এই প্লাটফর্ম সাংস্কৃতিক অঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
আলোচনা সভায় জানানো হয়, সাংস্কৃতিক ঐক্য পরিষদ আগামী তিন মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, তরুণ প্রজন্মকে দেশীয় সংস্কৃতির প্রতি আগ্রহী করে তোলা এবং বিভিন্ন সাহিত্য-সাংস্কৃতিক আয়োজন বাস্তবায়নে কাজ করবে সংগঠনটি।
কবি ও সংগঠক সাজন আহমদ সাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত সাংস্কৃতিক ব্যক্তিরা সংগঠনটির এগিয়ে চলায় সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।আহ্বায়ক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সদস্য সচিব এডভোকেট আব্দুল মুকিত অপি
সিলেটে সাহিত্য ও সংস্কৃতির বিকাশ, দেশীয় ঐতিহ্য সংরক্ষণ এবং সাংস্কৃতিক কর্মীদের মধ্যে ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ, সিলেট’। সম্প্রতি নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনটির আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক, কবি ও গবেষক অধ্যাপক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী। সদস্য সচিব করা হয়েছে সিলেট জজকোর্টের অতিরিক্ত পিপি ও কবি এডভোকেট আব্দুল মুকিত অপিকে।
নবগঠিত কমিটির সদস্যরা হলেন: কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরু, কবি ও সংগঠক সাজন আহমদ সাজু, কবি জগলুল হক, লেখক বাপ্পু দত্ত, কবি মাজহারুল ইসলাম মেনন, সংস্কৃতিকর্মী নাহিদ আহমদ, জুবায়ের আহমদ, কবি শফিকুল ইসলাম সোহাগ, প্রকাশক জসিম উদ্দিন, সংস্কৃতিকর্মী আল আমিন, তোফাজ্জল হক সুমন, লেখক ও সাংবাদিক আব্দুল আউয়াল মিসবাহ, কবি কাওসার আরা বিথী, কবি মুন্নী আক্তার, কবি সুফিয় জমির ডেইজী, কবি রিপন মিয়া, কবি সালমা আলী, কবি শাহজাহান মিয়া, কবি সুয়েজ আহমদ, সংগীতশিল্পী কয়েস আহমদ, কবি সাজ্জাদ আহমদ সাজু, কবি সুফি আকবর, সংস্কৃতিকর্মী এনামুল হক এনাম এবং নাট্য অভিনেতা কামাল আহমদ।
সভায় বক্তারা বলেন, সিলেটের সাহিত্য-সংস্কৃতির দীর্ঘ ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং দেশীয় সংস্কৃতির বিকাশে সম্মিলিত উদ্যোগ গ্রহণের এখনই উপযুক্ত সময়। লেখক, কবি, গীতিকার, সংগীতশিল্পী, নৃত্যশিল্পী, অভিনয়শিল্পী ও বাচিকশিল্পীদের সমন্বয়ে গঠিত এই প্ল্যাটফর্ম সাংস্কৃতিক অঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
আলোচনা সভায় জানানো হয়, আগামী তিন মাসের মধ্যে সাংস্কৃতিক ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, তরুণ প্রজন্মকে দেশীয় সংস্কৃতির প্রতি আগ্রহী করে তোলা এবং বিভিন্ন সাহিত্য-সাংস্কৃতিক আয়োজন বাস্তবায়নে কাজ করবে সংগঠনটি।
কবি ও সংগঠক সাজন আহমদ সাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত সাংস্কৃতিক ব্যক্তিরা সংগঠনটির সফল অগ্রযাত্রায় সকলের সহযোগিতা কামনা করেন।

About adminbangla

Check Also

শিক্ষার মানোন্নয়নে সিলেটে ব্রিটিশ কাউন্সিলের শিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন, অংশ নিল স্প্রিংফিল্ড স্কুল

শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে সিলেটে ‘কন্টিনিউয়িং প্রফেশনাল ডেভেলপমেন্ট’ (সিপিডি) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *