ক্লিন ও গ্রীন বাংলাদেশ” গড়ার স্বপ্নকে সামনে রেখে রোটারিয়ান ইকবাল হোসেনের উদ্যোগে প্রতিষ্ঠিত ‘আদর্শ গ্রাম রাজনপুর’-এর শুভ উদ্বোধন করলেন সুনামগঞ্জ-৫ (ছাতক দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিমউদ্দিন আহমেদ মিলন।
শনিবার দুপুর ৩ টায় আদর্শ গ্রাম রাজনপুর আবুল হোসেন ফাউন্ডেশন এর বাস্তবায়নে, ছাতক-দোয়ারাবাজার সড়কের রাজনপুর এলাকায় এক জনাকীর্ণ ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সিলেট সরকারি মহিলা কলেজ এর প্রিন্সিপাল মো. সামসুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৫ ছাতক দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য কলিমউদ্দিন আহমেদ মিলন।
এসময় তিনি বলেন, রোটারিয়ান ইকবাল হোসেন এর মতো সবাইকে সামাজিক কাজে এগিয়ে আসলে প্রতিটা গ্রাম হবে আদর্শ গ্রাম। বাংলাদেশকে এগিয়ে নিতে হলে তরুণ প্রজন্মকে স্বপ্ন দেখতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য সামসুল হক নমু, জেলা বিএনপির সদস্য ও দোয়ারাবাজার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এম বারী, দোয়ারাবাজার উপজেলা বিএনপি আহবায়ক আলতাফুর রহমান খসরু।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ বিপুল সংখ্যক এলাকাবাসী অংশগ্রহণ করেন। পুরো আয়োজন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব সমাজ গঠনে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা ‘আদর্শ গ্রাম রাজনপুর’-কে একটি মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।
উদ্যোক্তা রোটারিয়ান ইকবাল হোসেন বলেন, “ক্লিন ও গ্রীন বাংলাদেশ গঠনের লক্ষ্যে সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতার সংস্কৃতি গড়ে তুলতে এই উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত করা হবে।”
শুরমা ফারর খবর ছিলটি জবানে ছিলটর খবর