Breaking News
Home / শামনর ফাত্তা / সুনামগঞ্জ সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া চিকিৎসকদের দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন উঠেছে

সুনামগঞ্জ সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া চিকিৎসকদের দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন উঠেছে

ছবি দেশ টিভি

সুনামগঞ্জ সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, তারা সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত না থেকে নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন, আর বাকি সময়ে বেসরকারি ক্লিনিকে কাজ করছেন।

সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে কর্মরত অ্যানেস্থেসিয়া বিভাগের চিকিৎসক ডা. শর্বানি, ডা. শুভ্র ও ডা. সুহেলের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ডা. শর্বানি ও ডা. সুহেল সপ্তাহে দুই দিন হাসপাতালে দায়িত্ব পালন করে বাকি সময়ে সিলেটের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দেন। ডা. শুভ্রও সপ্তাহে দুই দিন সদর হাসপাতালে কাজ করে অন্য দিনগুলোতে সুনামগঞ্জ শহরের কয়েকটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেন বলে দাবি করা হয়েছে।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলাম বলেন, সরকারি চাকরিতে প্রতিদিন অফিসে উপস্থিত থাকা বাধ্যতামূলক, রোস্টার করে অনুপস্থিত থাকার কোনো নিয়ম নেই। অভিযোগ সত্য হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

হাসপাতালের তত্ত্বাবধায়ক আহমদ হোসেন বলেন, তিন চিকিৎসক নিজেদের মধ্যে রোস্টার করে দায়িত্ব পালন করছেন। তিনি আরও জানান, বিষয়টি তিনি খতিয়ে দেখবেন এবং সরকারি নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রোগীদের অভিযোগ, অনেক সময় অ্যানেস্থেসিয়া চিকিৎসকরা দেরিতে হাসপাতালে আসেন, ফলে অপারেশন শুরু হতে বিলম্ব হয়। স্থানীয় সচেতন মহল এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।

চিকিৎসকদের বক্তব্য এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি।

About sayeed

Check Also

জকিগঞ্জ বাজারে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা, আটক ১, কারাদণ্ড ও জরিমানা

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ বাজারে একটি অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্যে প্রস্তুতির অভিযোগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *