Breaking News
Home / ছিলট / নতুন কুঁড়ি ব্যাডমিন্টনে সুনামগঞ্জের স্পর্শিতার বিভাগীয় সাফল্য

নতুন কুঁড়ি ব্যাডমিন্টনে সুনামগঞ্জের স্পর্শিতার বিভাগীয় সাফল্য

নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বালিকা এককে সিলেট বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে সুনামগঞ্জ জেলা দল। চার জেলার অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ফাইনালে মৌলভীবাজার জেলা দলকে ২-০ সেটে পরাজিত করে শিরোপা নিশ্চিত করেন সুনামগঞ্জের উদীয়মান শাটলার স্পর্শিতা তালুকদার

প্রতিযোগিতার শুরু থেকেই দারুণ নৈপুণ্য প্রদর্শন করেন স্পর্শিতা। ধারাবাহিক পারফরম্যান্সের ধারায় তিনি পর্যায়ক্রমে হবিগঞ্জ, সিলেট ও মৌলভীবাজার জেলার শাটলারদের পরাজিত করে বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। ফাইনাল ম্যাচে আত্মবিশ্বাসী ও দাপুটে খেলায় প্রতিপক্ষ সর্মিষ্টাকে কোনো সুযোগ না দিয়ে সহজ জয়ে শিরোপা নিশ্চিত করেন তিনি।

স্পর্শিতার এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছে সুনামগঞ্জ জেলা দল। জেলা দলের কোচ মো. আম্মার জানান, সুনামগঞ্জের শাল্লা উপজেলার এই কিশোরী নিয়মিত অনুশীলনের সুযোগ না পেলেও নিজের মেধা, পরিশ্রম ও আত্মবিশ্বাসের জোরে বিভাগীয় পর্যায়ে অসাধারণ সাফল্য দেখিয়েছে। তাঁর এ অর্জন সুনামগঞ্জের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

এদিকে জেলা নতুন কুঁড়ি দলের সংগঠক রকিবুল ইসলাম দিলু বলেন, সঠিক পরিচর্যা ও পর্যাপ্ত সুযোগ-সুবিধা পেলে স্পর্শিতা ভবিষ্যতে জাতীয় পর্যায়েও বড় সাফল্য বয়ে আনতে সক্ষম। তাঁর এই অর্জন জেলার ক্রীড়াপ্রেমীদের মাঝে আশার সঞ্চার করেছে।

About sayeed

Check Also

খুলনায় ভাড়া বাসা থেকে নানি ও দুই নাতির মরদেহ উদ্ধার খুলনা

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকার একটি ভাড়া বাসা থেকে নানি ও তার দুই নাতির মরদেহ উদ্ধার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *