Breaking News
Home / ছিলট / স্প্রিংফিল্ড স্কুলকে অক্সফোর্ড একিউএর স্বীকৃতি

স্প্রিংফিল্ড স্কুলকে অক্সফোর্ড একিউএর স্বীকৃতি

স্প্রিংফিল্ড স্কুল (Springfield School) সিলেট বিভাগের প্রথম ও একমাত্র প্রতিষ্ঠান হিসেবে ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অক্সফোর্ড একিউএ (OxfordAQA) থেকে আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে। একই দিনে বিদ্যালয়টি শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং সাংস্কৃতিক প্রতিভার স্বীকৃতি জানিয়ে মনোমুগ্ধকর একটি অনুষ্ঠান আয়োজন করে।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অক্সফোর্ড একিউএর বাংলাদেশ ও নেপাল অঞ্চলের কান্ট্রি ডিরেক্টর শাহিন রেজা। এছাড়া ব্রিটিশ কাউন্সিলের শীর্ষস্থানীয় প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন; তাদের মধ্যে ছিলেন ব্রিটিশ কাউন্সিল, হেড অব স্কুলস জুবায়ের নাঈম, অ্যাকাউন্ট ম্যানেজার (ইংলিশ অ্যান্ড এক্সামিনেশনস) সৈয়দ ফাহিম ফয়সাল এবং এক্সামিনেশন সার্ভিসেস ম্যানেজার মো. হুমায়ুন কবির মেহেদী।

সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক মো. শেখ নজরুল ইসলাম। এছাড়া আরটিএম আল-কবীর টেকনিক্যাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আবু নাসের জাফর উল্লাহ ও শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাকারিয়া হাবিব অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান সূচনা করেন স্প্রিংফিল্ড স্কুলের সিইও তোফায়েল আহমেদ। তাঁর স্বাগত বক্তব্যে তিনি বিদ্যালয়ের লক্ষ্য, অর্জন ও আন্তর্জাতিক মানের শিক্ষাদানে প্রতিষ্ঠানের অঙ্গীকার তুলে ধরেন। বিশেষভাবে উল্লেখ করেন যে OxfordAQA-এর স্বীকৃতি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক পরীক্ষার সুযোগ এবং উচ্চমানের শিক্ষাগত নির্দেশনার নির্দেশক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সমাপনী বক্তব্যে স্কুলের প্রিন্সিপাল মোহাম্মদ এলকাছ রহমান প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে আরও উন্নত ও বৈশ্বিক মানসম্পন্ন শিক্ষাসেবা গড়ে তোলার সদিচ্ছা ব্যক্ত করেন।

স্কুল সূত্রে জানা যায়, OxfordAQA স্বীকৃতি প্রাপ্তির ফলে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক পরীক্ষামূলক পাঠ্যক্রম ও মূল্যায়ন সংক্রান্ত নির্দেশিকা অনুসরণ করে উচ্চমানের ইংরেজি মাধ্যমিক পাঠ্যক্রম ও মূল্যায়ন প্রদান করতে পারবে; যা স্থানীয় শিক্ষার মান বৃদ্ধিতে সহায়ক হিসেবে কাজ করবে।

About sayeed

Check Also

জকিগঞ্জ বাজারে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা, আটক ১, কারাদণ্ড ও জরিমানা

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ বাজারে একটি অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্যে প্রস্তুতির অভিযোগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *