Breaking News
Home / ছিলট / স্বপ্ন ছোঁয়ার আগেই না ফেরার দেশে কামরুল: পর্তুগালে কর্মস্থলে প্রাণ হারালেন সিলেটি প্রবাসী

স্বপ্ন ছোঁয়ার আগেই না ফেরার দেশে কামরুল: পর্তুগালে কর্মস্থলে প্রাণ হারালেন সিলেটি প্রবাসী

পর্তুগালের মাদেইরা দ্বীপে কর্মরত অবস্থায় এক মর্মান্তিক দুর্ঘটনায় কামরুল ইসলাম নামের এক প্রবাসী বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। তিনি সিলেট জেলার জগন্নাথপুর উপজেলার হরিয়রপুর গ্রামের আব্দুল মালিকের পুত্র।

​স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল আনুমানিক ৩টার দিকে মাদেইরা শহরে কাজ করার সময় ওপর থেকে একটি সিমেন্টের বস্তা ছিটকে তাঁর মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। লিসবনে দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে গত রাতেই বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে তিনি মাদেইরা পৌঁছান। আজ সকালে লিসবন থেকে ফুনশাল শহরে পৌঁছে দুপুরে কাজে যোগ দেওয়ার মাত্র কয়েক ঘণ্টার মাথায় এই দুর্ঘটনা ঘটে।

​দীর্ঘ প্রতীক্ষার পর সম্প্রতি তিনি পর্তুগালের রেসিডেন্স পারমিট হাতে পেয়েছিলেন এবং দ্রুতই দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে মাদেইরাসহ ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজন ও প্রবাসীরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

About adminbangla

Check Also

টাকার ফুটানি দেখিয়ে কেমোথেরাপি নেওয়ার আগে প্রকৃত সত্যটা জানুন ও বুঝুন: রাজিব আহমেদ

কথিত ক্যান্সার চিকিৎসার নামে ধাপ্পাবাজি-১ : রাজিব আহমেদ টাকার ফুটানি দেখিয়ে কেমোথেরাপি নেওয়ার আগে প্রকৃত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *