যুক্তরাজ্যের মূলধারার রাজনীতিতে অনন্য এক মাইলফলক অর্জন করেছেন দুই বাংলাদেশি বংশোদ্ভূত জনপ্রতিনিধি। পোর্টসমাউথ সিটি কাউন্সিলের কাউন্সিলর আব্দুল কাদির লর্ড মেয়র এবং রেডব্রিজ কাউন্সিলের কাউন্সিলর সৈয়দা লাভলি চৌধুরী ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন।
তাঁদের এই সাফল্যে নবনির্বাচিত লর্ড মেয়র ও ডেপুটি মেয়রকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল (জিএসসি) সাউথ ইস্ট রিজিওন। সংগঠনটির নেতারা বলেছেন, এ অর্জন ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির জন্য গৌরবের এবং প্রবাসী সমাজের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে।
জিএসসি সাউথ ইস্ট রিজিওনের সহসভাপতি আব্দুল কাদির এবং কেন্দ্রীয় মহিলা সম্পাদিকা সৈয়দা লাভলি চৌধুরীর এই সাফল্যে সন্তোষ প্রকাশ করে সংগঠনের চেয়ারপার্সন খলিল আহমদ কবীর, সাধারণ সম্পাদক সুফী সুহেল আহমদ এবং ট্রেজারার মো. আবুল মিয়া এক যৌথ বিবৃতিতে তাঁদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
বিবৃতিতে নেতারা বলেন, কর্মদক্ষতা, সততা ও জনসেবার মাধ্যমে নবনির্বাচিত দুই জনপ্রতিনিধি নিজ নিজ কাউন্সিলে দায়িত্ব পালনে আরও গতিশীলতা আনবেন। তাঁদের এই নেতৃত্ব স্থানীয় জনগণ, বিশেষ করে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উন্নয়ন ও অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করা হয়।
নেতারা আরও বলেন, এই ঐতিহাসিক অর্জন ব্রিটেনের মূলধারার রাজনীতিতে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
শুরমা ফারর খবর ছিলটি জবানে ছিলটর খবর
