Breaking News
Home / দেশও ফবাশর খবর / খুলনায় ভাড়া বাসা থেকে নানি ও দুই নাতির মরদেহ উদ্ধার খুলনা

খুলনায় ভাড়া বাসা থেকে নানি ও দুই নাতির মরদেহ উদ্ধার খুলনা

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকার একটি ভাড়া বাসা থেকে নানি ও তার দুই নাতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ মে) সন্ধ্যায় নগরীর সুজুকি গলি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন বেবি (৬৫), তার নাতি শামীম (১২) ও মুস্তাকিম (৪)। পুলিশ জানায়, সন্ধ্যা ৬টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হলেও ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, মেরি (৩৫) নামে এক নারী তার মা বেবি এবং দুই সন্তানকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। শামীম ও মুস্তাকিম মেরির প্রথম স্বামী মাসুমের সন্তান। চার বছর আগে মেরি দ্বিতীয়বার রফিকুল ইসলামকে বিয়ে করেন। ঘটনার পর থেকে মেরির দ্বিতীয় স্বামী রফিকুল ইসলামকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ কারণে তাকে সন্দেহভাজন হিসেবে বিবেচনা করে খোঁজ শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। একই সঙ্গে মেরিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ঈদের দিন রাতেও নিহতদের এলাকায় স্বাভাবিকভাবে চলাফেরা করতে দেখা গেছে। পরে তাদের মরদেহ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ চলছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। সিআইডির ক্রাইম সিন ইউনিটও তদন্তে সহায়তা করছে।” পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির ভিত্তিতে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

 

About sayeed

Check Also

নেপালে শিক্ষা সংস্কারে বালেন শাহর সাহসী পদক্ষেপ, ছাত্ররাজনীতি নিষিদ্ধ

নেপালের নবগঠিত সরকারের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির নেতা বালেন্দ্র শাহ, যিনি বালেন শাহ নামে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *