Breaking News
Home / ছিলট / “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর ব্যাডমিন্টনে সিলেট বিভাগীয় চ্যাম্পিয়ন আয়ান আহনাফ মাহিন

“নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর ব্যাডমিন্টনে সিলেট বিভাগীয় চ্যাম্পিয়ন আয়ান আহনাফ মাহিন

গত ০২ মে ২০২৬ তারিখে ঢাকার বাইরে প্রথম বারের মতো বিভাগীয় শহর সিলেটে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে শুরু হওয়া “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর প্রতিযোগিতা ১৫ মে ২০২৬ পর্যন্ত জেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়। ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্টসহ মোট ৮টি ইভেন্টে উপজেলা পর্যায় থেকে আগত খেলোয়াড়দের অংশগ্রহণের মাধ্যমে প্রতিযোগিতার মধ্য দিয়ে জেলা পর্যায়ের এ ক্রীড়া উৎসবের সমাপ্তি ঘটে। জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন, রানার্স আপসহ অংশগ্রহণকারী সফল খেলোয়াড়দের মধ্য থেকে সিলেট জেলার প্রায় ৪০০ ক্রীড়াবিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। যাদের মধ্যে অন্যতম হলেন ব্যাডমিন্টন ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করা বিজয়ীরা।
গত ১৫ মে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর সিলেট জেলা পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকাল ৫ ঘটিকায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি, সিলেট-৩ আসনের মাননীয় সংসদ সদস্য এম এ মালেক, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলমসহ বিভিন্ন কর্মকর্তা, ক্রীড়া সংগঠক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এর ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বালক ও বালিকা উভয় বিভাগের একক এবং দ্বৈত ম্যাচগুলো খেলাপ্রেমী ও দর্শকদের মুগ্ধ করেছে। সিলেট জেলা স্টেডিয়ামের ইনডোরে প্রায় সবগুলো খেলা অনুষ্ঠিত হয়। তবে শুধুমাত্র সিলেট জেলা পর্যায়ের বালকদের দ্বৈত ফাইনাল ম্যাচ সিলেট পুলিশ লাইনসের ব্যাডমিন্টন ইনডোরে অনুষ্ঠিত হয়েছে। সারা টুর্নামেন্ট জুড়ে অংশগ্রহণকারী খুদে খেলোয়াড়রা অসাধারণ দক্ষতা প্রদর্শন করে ক্রীড়ামোদী এবং দর্শকদের সামনে তাদের প্রতিভার জানান দেন।
বালক একক ফাইনালে ওসমানী নগর উপজেলার আয়ান আহনাফ মাহিন সিলেট সিটি কর্পোরেশনের ক্লাসিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মাইবাম আয়ুষকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়ে ওঠেন। গত ৭ মে ২০২৬, বৃহস্পতিবার সিলেট জেলা স্পোর্টস এ্যসোসিয়েশন মাঠে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন’ প্রতিযোগিতায় অসামান্য নৈপুণ্য দেখিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সে। চ্যাম্পিয়ন আয়ান আহনাফ মাহিন ওসমানীনগরের ঐতিহ্যবাহী তাজপুর মঙ্গলচন্ডী নিশীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। মাহিনের এই কৃতিত্ব শুধু জেলা পর্যায়েই সীমাবদ্ধ থাকেনি; সিলেট বিভাগীয় বালক একক এবং দ্বৈত উভয় ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হওয়ার অনন্য গৌরব অর্জন করে সে। ব্রিটিশ কাউন্সিলের সহযোগী প্রতিষ্ঠান এবং অক্সফোর্ড-একিউএ (OxfordAQA) পরিচালিত আন্তর্জাতিক ইংলিশ ন্যাশনাল কারিকুলামের সিলেটের সর্বপ্রথম ও একমাত্র প্রতিষ্ঠান স্প্রিংফিল্ড স্কুলের শিক্ষার্থী মুহতাসিম ফুয়াদকে বিগত ২২ মে ২০২৬ তারিখে পরাজিত করার মাধ্যমে বিভাগীয় চ্যাম্পিয়ন হয়ে উঠে মাহিন
আশির দশকে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি’র আদলে ক্রীড়াক্ষেত্রে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি চালু করার জন্য ব্যাডমিন্টne একক চ্যাম্পিয়ন আয়ান আহনাফ মাহিনের বাবা মোহাম্মদ লায়েক আহমদ প্রধানমন্ত্রী তারেক রহমান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়ে বলেন, “এই প্রতিযোগিতা স্থানীয় খেলোয়াড়দের জন্য একটি বড় প্ল্যাটফর্ম।” তিনি তৃণমূল থেকে মেধা অন্বেষণ ও সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশে খেলোয়াড়দের প্রশিক্ষণের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধির কথা বলেন।

About sayeed

Check Also

খুলনায় ভাড়া বাসা থেকে নানি ও দুই নাতির মরদেহ উদ্ধার খুলনা

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকার একটি ভাড়া বাসা থেকে নানি ও তার দুই নাতির মরদেহ উদ্ধার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *