জৈন্তাপুরে ১১ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
সিলেট প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুর উপজেলায় নিজের ১১ বছর বয়সী কন্যাসন্তানকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আকবর হোসেন (৩৬)। তিনি উপজেলার ঘিলাতৈল গ্রামের বাসিন্দা।
বুধবার (২০ মে) ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (মামলা নং-১২) দায়ের করেন। মামলার পরই পুলিশ আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত মায়ের অনুপস্থিতিতে ওই শিশুকে প্রথম দফায় ধর্ষণ করে আকবর হোসেন। এরপর গত ১৯ মে ভোররাতে নিজ বসতঘরে শিশুটি আবারও এই পাশবিক নির্যাতনের শিকার হয়।
পরবর্তীতে শিশুটি তার মাকে বিষয়টি বিস্তারিত খুলে বলে। ঘটনা জানার পর ভুক্তভোগী শিশুর মা স্থানীয় জনপ্রতিনিধি ও আত্মীয়-স্বজনদের সহায়তায় জৈন্তাপুর থানায় গিয়ে লিখিত এজাহার দায়ের করেন।
পুলিশের বক্তব্য,জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে আসামিকে গ্রেপ্তার করে। বুধবার দুপুর ১২টায় তাকে কড়া পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হলে, বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শুরমা ফারর খবর ছিলটি জবানে ছিলটর খবর