Breaking News
Home / দেশও ফবাশর খবর / গাজীপুরের কোনাবাড়ি এলাকায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে

গাজীপুরের কোনাবাড়ি এলাকায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে

গাজীপুরের কোনাবাড়ি এলাকায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছ


বৃহস্পতিবার বিকেল আনুমানিক সোয়া ৪টার দিকে কোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে একটি গোডাউন থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুন পাশের কয়েকটি গোডাউনে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কোনাবাড়ি ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়লে সারাবো ও ডিবিএল ফায়ার স্টেশন থেকে আরও চারটি ইউনিট যোগ দেওয়া হয়।
কোনাবাড়ি মর্ডান ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইনস্পেক্টর সাইফুল ইসলাম জানান, বর্তমানে ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং আরও দুটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে। তিনি বলেন, এলাকাটিতে পাশাপাশি বেশ কয়েকটি গোডাউন থাকায় আগুন ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে বিস্তারিত তথ্য জানানো হবে।

About adminbangla

Check Also

বিমানবাংলার সিলেট–ম্যাঞ্চেস্টার সরাসরি ফ্লাইট পুনরায় চালু

যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণ করে পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট–ম্যানচেস্টার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *