Breaking News
Home / ছিলট / জকিগঞ্জ বাজারে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা, আটক ১, কারাদণ্ড ও জরিমানা

জকিগঞ্জ বাজারে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা, আটক ১, কারাদণ্ড ও জরিমানা

জকিগঞ্জ বাজারে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে উদ্ধার হওয়া গরু। পরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

জকিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জ বাজারে একটি অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্যে প্রস্তুতির অভিযোগে একজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৭ দিনের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজারে একটি অসুস্থ গরু জবাই করে তার মাংস বিক্রির প্রস্তুতি চলছিল। বিষয়টি বাজার পরিচালনা কমিটির নজরে এলে তারা সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করেন। অভিযোগ রয়েছে, ঘটনাটি ধামাচাপা দেওয়ারও চেষ্টা করা হয়।
পরে বিষয়টি জকিগঞ্জ পৌর প্রশাসকের নজরে এলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হন। এরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাজারে এ ধরনের ঘটনা মাঝেমধ্যেই ঘটে। এতে সাধারণ মানুষ নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংস কেনা নিয়ে উদ্বিগ্ন। তারা বাজারে নিয়মিত নজরদারি বৃদ্ধি, অসুস্থ পশু জবাই বন্ধে কঠোর ব্যবস্থা এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

About adminbangla

Check Also

সুনামগঞ্জ সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া চিকিৎসকদের দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন উঠেছে

সুনামগঞ্জ সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *