সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত আজ রোববারের এক আদেশে তাকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়।
সিলেটে দায়িত্ব নেওয়ার পর মো. সারওয়ার আলম বহুল আলোচিত সাদাপাথর উদ্ধার কার্যক্রমসহ একাধিক জনকল্যাণমুখী উদ্যোগে সক্রিয় ভূমিকা রাখেন। পরে তিনি হযরত শাহজালাল (র.)-এর মাজারে দানের অর্থের হিসাবে স্বচ্ছতা আনতে নানা ব্যবস্থা গ্রহণ করেন। এর মধ্যে মাজারের ডেগ সিলগালা করে নতুন দানবক্স স্থাপন এবং সেখানে আনসার নিয়োগের সিদ্ধান্ত স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
সদ্য পদত্যাহার নয়, বরং প্রত্যাহারের এই সিদ্ধান্তকে ঘিরে সিলেটে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রশাসনিক ভূমিকার পাশাপাশি জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন উদ্যোগের জন্য তিনি প্রশংসিত হলেও আকস্মিক প্রত্যাহারের খবরে অনেকেই হতাশা প্রকাশ করেছেন।
৭০০ বছর ধরে চলমান মাজারের দান-সংক্রান্ত অর্থের কোনো সুনির্দিষ্ট হিসাব না থাকায় স্বচ্ছতা আনার উদ্যোগ নিয়ে সারওয়ার আলম স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করেন। তার এই পদক্ষেপকে অনেকে প্রশাসনিক শৃঙ্খলা ও জবাবদিহি প্রতিষ্ঠার উদাহরণ হিসেবেও দেখছেন।
শুরমা ফারর খবর ছিলটি জবানে ছিলটর খবর