৫ জুন ২০২৬ — বিশ্ব পরিবেশ দিবসে দেশের প্রতিটি জেলায় তরুণ সমাজের উদ্যোমে একসঙ্গে শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় পরিবেশ উদ্যোগ। মিশন গ্রিন বাংলাদেশের আয়োজনে এবং দেশের শীর্ষস্থ সহযোগী সংস্থাগুলোর সমর্থনে এক দিনে ৬৪ জেলায় একই সময়ে বৃক্ষরোপণ, মানববন্ধন ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ বছরের থিম: “গাছ লাগাই, সবুজ বাংলাদেশ গড়ি”। লক্ষ্য: ১০ লক্ষাধিক গাছ রোপণ ও নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা।
প্রধান আকর্ষণ:
-
একই দিনে ৬৪ জেলায় স্থানীয় স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচী।
-
প্রয়োজনে স্কুল, কলেজ, মসজিদ, পুকুরপাড় বা স্থানীয় খোলা জায়গায় গাছ লাগানো হবে—যেখানে গাছ দীর্ঘজীবী হবে।
-
প্রত্যেক জেলায় ১০টি দরিদ্র পরিবারকে উপহার হিসেবে গাছ প্রদান করা হবে।
-
পরিবেশ রক্ষার দাবি নিয়ে প্রধান বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধন।
-
দোকানদার, পথচারী ও স্থানীয় জনগণকে গাছ লাগানো এবং দূষণ রোধ সম্পর্কে সচেতন করার উদ্দেশ্যে পোস্টার, লিফলেট ও বক্তব্যের মাধ্যমে ব্যাপক ক্যাম্পেইন।
আয়োজক ও সহযোগী:
-
আয়োজনে: মিশন গ্রিন বাংলাদেশ
-
সহযোগিতায়: বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), সেথ্রিইআর (Center for Climate Change and Environmental Research), ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ওয়াটারকিপার্স বাংলাদেশ, ক্যাপস (বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র), সোসাইটি ফর এশিয়ান সার্কুলার ইনোভেশন নেটওয়ার্ক, স্বপ্নপূরী কল্যাণ সংস্থা, প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট – পিএমআই
-
ট্র্যাকিং ও মনিটরিং পার্টনার: সাসটেইনএবল রিসার্চ এন্ড কনসালটেন্সী লিমিটেড (এসআরসিএল)
কে অংশ নিতে পারবেন:
-
যে কেউ — পরিবেশপ্রেমী নাগরিক, স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, যুব সংগঠন, এনজিও, শিক্ষক, সাংবাদিক ও জনপ্রতিনিধি।
যোগাযোগ ও নিবন্ধন:
-
অংশগ্রহণ করতে অনুগ্রহ করে নিবন্ধন করুন: https://forms.gle/fpEEshC7813oDjdZA
-
কো-অর্ডিনেটর: আরমান +8801936-725789, সাকিব +8801405-201257
মিশন গ্রিন বাংলাদেশের আহ্বান: “একটা গাছ আজ লাগান—ভবিষ্যতের জন্য এক দীপ জ্বালান।” আমাদের সাথে যোগ দিয়ে নিজ জেলা ও এলাকাকে সবুজ করুন।
শুরমা ফারর খবর ছিলটি জবানে ছিলটর খবর
