
লাখো ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ হযরত আল্লামা আবদুল লতিফ চৌধুরী ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ১৮তম ঈসালে সাওয়াব মাহফিল।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় মাজার জিয়ারতের মাধ্যমে মাহফিল শুরু হয়। এতে খতমে কুরআন, দুআ, খতমে বুখারী, খতমে খাজেগান, দালাইলুল খায়রাতের খতম, যিকর মাহফিল ও বয়ান অনুষ্ঠিত হয়। শুক্রবার ফজরের নামাজের পর মাহফিলের আনুষ্ঠানিক সমাপ্তি হয়।

মাহফিলের প্রধান আকর্ষণ ছিলেন মুর্শিদ হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী। ছোট ছাহেবজাদা মাওলানা হুছামুদ্দীন চৌধুরী দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। মাহফিলে দেশ-বিদেশের বিশিষ্ট আলেম, ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর পরিবারবর্গ এবং বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্য পদপ্রার্থীরা উপস্থিত ছিলেন।
মাহফিল শেষে বালাই হাওর এলাকা থেকে একসঙ্গে বিপুলসংখ্যক যানবাহন ছাড়ায় সিলেট–জকিগঞ্জ সড়কে সাময়িক যানজট সৃষ্টি হলেও প্রশাসন ও স্বেচ্ছাসেবকদের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
শুরমা ফারর খবর ছিলটি জবানে ছিলটর খবর