
স্কটল্যান্ডের গ্লাসগোতে সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব গ্লাসগোর শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সম্প্রতি বালগ্রেহিল কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়।অনুষ্ঠানে কার্যনির্বাহী কমিটির সভাপতি এ কে এম যুবায়েরের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক হিমেল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশন অব গ্লাসগো এর উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মাওলানা মো. আব্দুল কাইয়ুম (ইমাম, দাওয়াতুল ইসলাম মসজিদ (গ্লাসগো), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সম্পাদক মাওলানা ওলি আহমেদ (ইমাম, গ্লাসগো সেন্ট্রাল মসজিদ) ও কোষাধ্যক্ষ হিফজুর রহমান মোস্তাক।জাকারিয়া আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান সুমন ও সাংগঠনিক সম্পাদক মোঃ জামিল হোসেন, এছাড়াও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কার্যনির্বাহী কমিটির সদস্য খাইরুল মিয়া ও কয়েস আহমেদ।

সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশন অব গ্লাসগো এর লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সাধারণ সম্পাদক আফজাল হোসাইন। উক্ত শপথ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গ্লাসগোতে বসবাসরত সিলেটি কমিউনিটির নারী, শিশু সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।প্রধান অতিথির তাঁর বক্তব্যে বলেন, নবগঠিত এই কমিটির মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো, বাংলাদেশী ভাইদের সহযোগিতায় এগিয়ে আসা। তারা যাতে বিদেশের মাটিতে পা রেখে কোন ধরণের হয়রানীর শিকার না হন সেদিকে লক্ষ্য রাখা হবে। এই কমিটির সকল সদস্য যথাযথভাবে নিজেদের ঐকান্তিক প্রচেষ্টায় সকলের সহযোগিতা করবে এটাই কাম্য।বিশেষ অতিথি হিফজুর রহমান মোস্তাক বলেন, এই সংগঠনের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো বাংলাদেশ থেকে যারা নতুন এখানে আসবে তাদের প্রয়োজনে এগিয়ে আসা যাতে তারা প্রাথমিক অবস্থায় কোন বিপদের সম্মুখীন না হয়।অন্যান্য বক্তারা আশা ব্যক্ত করেন যে, নবনির্বাচিত কমিটি গ্লাসগোতে বসবাসরত সিলেটি ও বাংলাদেশি কমিউনিটির কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে। এছাড়াও প্রিয় মাতৃভূমি বাংলাদেশের কল্যাণেও এই অঞ্চলের প্রবাসীরা কাজ করে যাবেন।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে ইসলামী সংগীত ও নাশিদের আয়োজন করা হয়। এছাড়াও আগত শিশুদের জন্য উপহার সামগ্রী বন্টন করা হয়।
১১ সদস্য বিশিষ্ট দুই বছরের মেয়াদে কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন কোষাধ্যক্ষ রুপন রহমান, যোগাযোগ সম্পাদক বাছিত মিয়া, দপ্তর সম্পাদক মোঃ নুরুল আমিন ও মহিলা সদস্য লাবনী।অনুষ্ঠানের শেষে সভাপতি এ কে এম যুবায়ের উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও গ্লাসগোতে অবস্থানরত সকল সিলেটি ও বাংলাদেশী কমিউনিটির কল্যাণে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন ও সকলের সার্বিক সহজোগিতা কামনা করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে সংগঠন ও কমিউনিটির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং নৈশভোজে মিলিত হন।
শুরমা ফারর খবর ছিলটি জবানে ছিলটর খবর